দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বন্ধুদের সঙ্গে কালীগঙ্গার শাখা নদীতে গোসল করতে গিয়ে নাহিদ ইসলাম (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার তিল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ পাড় তিল্লি এলাকার ওয়াসিমের ছেলে এবং তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে কালীগঙ্গার শাখা নদীতে গোসল করতে যায় নাহিদ। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় ছয় ঘণ্টা অভিযান চালানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিল্লি ব্রিজের কাছ থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
যে আই